বিদ্যুৎ সক্ষমতা ২৮ হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটই মূল বাধা
দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৪৯৪ মেগাওয়াট হলেও জ্বালানি স্বল্পতায় পূর্ণ উৎপাদন সম্ভব হচ্ছে না। চাহিদা ১৬ হাজার মেগাওয়াট ছাড়ালেই লোডশেডিং বাড়ে। বিশেষজ্ঞরা আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।


