ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নির্দেশনা
ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভ্রাট বা রক্ষণাবেক্ষণের কারণে সরবরাহ বন্ধ হলে দ্রুত গ্রাহকদের অবহিত করতে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাধ্যমে তথ্য প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার বিস্তারিত

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম এবং ইমাম ও মুয়াজ্জিনদের মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে। একইসঙ্গে এসব তথ্য বিতরণকারী সংস্থাগুলোর ওয়েবসাইটেও প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদকেন্দ্রিক পর্যবেক্ষণ

ঈদকেন্দ্রিক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিদ্যুৎ বিভাগ ও অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটিকালীন সময়ে কর্মকর্তারা যে এলাকায় অবস্থান করবেন, সেখানে বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বলেও জানানো হয়। এছাড়া পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রতিবেদন সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দোকানপাট খোলার সময়

ঈদ উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলেও, ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আগের নির্দেশনা বহাল থাকবে। বিদ্যুৎ বিভাগ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে ঈদকালীন সময়ে সারাদেশে স্বাভাবিক ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ