রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আটটার দিকে প্রকল্পের আবাসিক এলাকা ‘গ্রিনসিটি’র ২১ নম্বর ভবনের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় ও কর্মস্থল

নিহত ব্যক্তির নাম লাতিপভ ভিল (৫২)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোজেনারগোঅ্যাটম’-এ কর্মরত ছিলেন।

ঘটনার বিবরণ

পুলিশ ও প্রকল্প–সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে নিজ কক্ষে লাতিপভ ভিলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর সহকর্মীরা। পরে বিষয়টি প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হলে গ্রিনসিটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ