ইরানের প্রেসিডেন্ট: যুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেছে কয়েকটি দেশ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষা ও দীর্ঘস্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।


