ইরানে বিপ্লব বার্ষিকীতে ২ হাজারের বেশি বন্দির সাজা মওকুফ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন। তবে সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে জড়িতরা এই তালিকায় নেই বলে নিশ্চিত করেছে বিচার বিভাগ।

