মধ্যপ্রাচ্য যুদ্ধের ভবিষ্যদ্বাণী: চীনা অধ্যাপক জুয়েকিন জিয়াংয়ের পূর্বাভাসে বিশ্বজুড়ে আলোড়ন
মধ্যপ্রাচ্য যুদ্ধের ভবিষ্যদ্বাণী: চীনা অধ্যাপকের পূর্বাভাস

মধ্যপ্রাচ্য যুদ্ধের ভবিষ্যদ্বাণী: চীনা অধ্যাপক জুয়েকিন জিয়াংয়ের পূর্বাভাসে বিশ্বজুড়ে আলোড়ন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা দুই বছর আগেই সঠিকভাবে ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন ‘প্রেডিক্টিভ হিস্ট্রি’র উপস্থাপক অধ্যাপক জুয়েকিন জিয়াং। বেইজিংয়ে দর্শন এবং ইতিহাস পড়ানো এই শিক্ষক ২০২৪ সালের মে মাসের এক বক্তৃতায় জানিয়েছিলেন, ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন এবং পরবর্তীতে ভূ-রাজনৈতিক চাপের কারণে ইরানের সঙ্গে সম্মুখসমরে নামতে বাধ্য হবেন তিনি।

সামাজিক মাধ্যমে ভাইরাল পূর্বাভাস

নিজস্ব ইউটিউব চ্যানেলে এই দু’টি পূর্বাভাসের কথা জানিয়েছিলেন জিয়াং। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে জিয়াংয়ের সেই অনলাইন বক্তৃতাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে নজর কেড়েছে। তার দু’টি বক্তব্যই নির্ভুলভাবে মিলে যাওয়ায় অনেকেই তাকে ‘চীনের নস্ত্রাদামুস’ বলে ডাকতে শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে চীনের এই অধ্যাপক তিনটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার মধ্যে দু’টি ইতোমধ্যে সত্যি বলে প্রমাণিত হয়েছে।

তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস

তৃতীয় ভবিষ্যদ্বাণীটির জন্য আপাতত অপেক্ষা করতে হবে বিশ্ববাসীকে। কারণ জিয়াং তার তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পূর্বাভাসটি দু’বছর আগে জানিয়ে রেখেছেন সেটি হলো, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটবে এবং রাষ্ট্রটি ধ্বংস হবে! বেইজিংয়ে দর্শন-ইতিহাসের অধ্যাপক জিয়াং ইয়েল কলেজ থেকে স্নাতক করেছেন। অতীতে ঘটে যাওয়া ঘটনা, ঐতিহাসিক চক্র এবং ভূ-রাজনৈতিক তথ্যের বিশ্লেষণ ব্যবহার করে ভবিষ্যতের বৈশ্বিক ঘটনা বা প্রবণতার পূর্বাভাস দেওয়াই হলো ‘প্রেডিক্টিভ হিস্ট্রি’ বা ‘ভবিষ্যদ্বাণীমূলক ইতিহাস’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুদ্ধের সম্ভাব্য পরিণতি

জিয়াংয়ের মতে, ইরানের সঙ্গে চলমান এই সংঘাত কোনো সামরিক সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এতে জড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের দেশগুলো। একটি রক্তক্ষয়ী ও বিপজ্জনক ভূ-রাজনৈতিক সংগ্রামে পরিণত হতে পারে তেহরান-ওয়াশিংটনের বিবাদ। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হবে এবং স্বাভাবিকভাবেই তা আন্তর্জাতিক আর্থিক বাজারকে প্রভাবিত করবে।

বিশ্লেষণে ইরানের সুবিধা

জিয়াং সম্প্রতি ‘ব্রেকিং পয়েন্টস’ নামে একটি সংবাদসিরিজে বলেন, ‘যুদ্ধের অগ্রগতি সম্পর্কে আমার বিশ্লেষণ দেখে মনে হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে। মার্কিন সংঘাতের জন্য ইরানিরা ২০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছে।’ এখন দেখার বিষয়, জিয়াংয়ের ভবিষ্যদ্বাণী অনুযায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের মাধ্যমে রাষ্ট্রটি ধ্বংস হয় কিনা!