উত্তরা ১ নম্বর সেক্টরের মতো বিআরটি প্রকল্পের অধিকাংশ পদচারী-সেতু ও বাসস্টেশনের অবকাঠামো এখনো অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। আবদুল্লাহপুর চৌরাস্তায় বিআরটি প্রকল্পের অপরিকল্পিত স্থাপনাগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে। পাশের অসমাপ্ত সরু লেন দিয়েই বর্তমানে যাত্রীদের চলাচল করতে হচ্ছে। আর উড়ালসড়কে যানজট লেগেই থাকছে। প্রকল্প বাস্তবায়নের পরও অনেক অংশে আগের মতোই লেগে থাকে যানজট। বিআরটি প্রকল্পের উড়ালসড়কের নিচের অংশের অবস্থাও বেহাল। টঙ্গী চৌরাস্তা এলাকায় প্রতিদিন শিক্ষার্থীসহ অসংখ্য পথচারী ঝুঁকি নিয়ে উড়ালসড়ক পারাপার হন। বাসস্টেশনের উঁচু অবকাঠামোয় উঠতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন বয়স্ক যাত্রীরা। শিশুকে সঙ্গে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে সড়ক পার হচ্ছেন এক মা। উড়ালসড়কে যাত্রী ওঠানামার জন্য নেই পর্যাপ্ত বা নিরাপদ ব্যবস্থা। গাজীপুর অংশে বিআরটি প্রকল্পের অধিকাংশ পদচারী-সেতুই এখনো ব্যবহারের অনুপযোগী। অনেক পদচারী-সেতুর অবকাঠামো এখনো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। বিআরটি উড়ালসড়কে বিশৃঙ্খলা এড়াতে প্রতিদিন দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। নিয়ম উপেক্ষা করে বিআরটি উড়ালসড়কে চলাচল করছে অটোরিকশা।


