প্রবাদে বলা হয়, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ বুধবার, ৩ জুন ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
- ১০৯৮ - খ্রিস্টানদের এন্টিয়ক দখল। ১৩ হাজার মুসলমানকে হত্যা।
- ১৫০২ - পর্তুগীজ নৌ অভিযাত্রী ভাস্কো-দা-গামা ভারতের কালিকট বন্দরে এক নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলো।
- ১৬৬৫ - ডিউক অব ইয়র্ক জেমস স্টুয়ার্ট ওলন্দাজ নৌ-রণতরীকে পরাজিত করেন।
- ১৬৬৫ - লোয়েস্টফটের যুদ্ধে ইংরেজদের কাছে ওলন্দাজদের পরাজয়।
- ১৭৮৯ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।
- ১৯১৫ - ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
- ১৯৩৬ - অবিভক্ত ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ।
- ১৯৪০ - ব্যাটল্ অব ডানকার্ক।
- ১৯৪০ - জার্মান বিমানবাহিনী ফ্রান্সের রাজধানী প্যারিসের উপর বোমা বর্ষণ শুরু করে।
- ১৯৪০ - সিঙ্গাপুর বৃটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৯৪৬ - ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন।
- ১৯৪৭ - বৃটিশ সরকার ভারত বিভাগের পরিকল্পনা প্রকাশ করেন।
- ১৯৪৯ - আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৯ - ভাষা বিজ্ঞানী অধ্যাপক মুহম্মদ আবদুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।
- ১৯৭১ - জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশে হানাদার বাহিনীর অত্যাচার মানব ইতিহাসের সর্বাধিক বিষাদময় ঘটনা।
- ১৯৭৮ - বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বিজয় লাভ করে।
- ১৯৮৪ - ভারত সরকার শিখদের পবিত্র হরমন্দির সাহিব দখলের জন্য অপারেশন ব্লু স্টার শুরু করে; এটি ৮ জুন পর্যন্ত পরিচালিত হয়।
- ১৯৮৯ - চীন সরকার তিয়েনআনমেন স্কয়ার থেকে অবরোধকারীদের বিতারণের জন্য সেনা প্রেরণ করে।
- ১৯৯৯ - যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোভেদান মিলোশোভিচ কোসভো থেকে সৈন্য সরিয়ে নিতে সম্মত হয়।
- ২০০০ - মন্টেনিগ্রো কর্তৃক স্বাধীনতা ঘোষণা।
- ২০১০ - রাজধানী ঢাকার নিমতলি মহল্লায় অগ্নিকাণ্ডে ১১৭ জনের মৃত্যু হয়।
জন্ম
- ১৭২৩ - জিওভান্নি আন্তোনিও স্কোপোলি, তাইরলীয় চিকিৎসক ও প্রকৃতিবিদ।
- ১৮৯১ - ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায়।
- ১৯০৬ - জোসেফিন বেকার, আমেরিকান বংশদ্ভুত ফ্রেন্স নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী।
- ১৯০৬ - ওয়াল্টার রবিন্স, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও ফুটবলার।
- ১৯১০ - পলেট গডার্ড, আমেরিকান অভিনেত্রী এবং মডেল।
- ১৯১১ - এলেন কর্বি, মার্কিন অভিনেত্রী।
- ১৯১৯ - ছায়া দেবী(চট্টোপাধ্যায়), প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী।
- ১৯২০ - অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকার, বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি’র ভূতপূর্ব সভাপতি।
- ১৯২৪ - করুণানিধি মুথুবেল, ভারতীয় রাজনীতিক এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী।
- ১৯২৫ - টনি কার্টিস, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
- ১৯২৬ - অ্যালেন গিন্সবার্গ, মার্কিন কবি এবং লেখক।
- ১৯২৮ - জন রিচার্ড রিড, সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৩১ - রাউল কাস্ত্রো, কিউবার রাষ্ট্রপতি এবং ফিদেল কাস্ত্রোর ভাই।
- ১৯৬০ - কার্ল রেকেম্যান, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৬৬ - ওয়াসিম আকরাম, সাবেক পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৬৮ - সাফ্রন, ইংরেজ গায়িকা।
- ১৯৮২ - ইয়েলেনা ইসিনবায়েভা, ভলগোগ্রাদে জন্মগ্রহণকারী রাশিয়ার বিখ্যাত প্রমিলা পোল ভল্টার।
- ১৯৮৫ - উকাশ পিশ্চেক, পোল্যান্ডের একজন পেশাদার ফুটবলার।
- ১৯৮৬ - রাফায়েল নাদাল, স্পেনের একজন পেশাদার টেনিস খেলোয়াড়।
- ১৯৯১ - উকাশ তেওদোর্চেক, পেশাদার ফুটবলার।
- ১৯৯২ - মারিও গোটজে, জার্মান ফুটবলার।
মৃত্যু
- ১৬৫৭ - উইলিয়াম হার্ভে, ইংরেজ চিকিৎসক।
- ১৯০৮ - গোপাল সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
- ১৯২৪ - ফ্রান্ৎস কাফকা, জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক।
- ১৯৬১ - কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী,শিক্ষাবিদ ও লেখক।
- ১৯৬৩ - নাজিম হিকমত, তুর্কি কবি এবং লেখক।
- ১৯৬৩ - ধর্মগুরু ত্রয়োদশ পোপ জনের মৃত্যু।
- ১৯৬৯ - মুহম্মদ আবদুল হাই, বাংলা ভাষার ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- ১৯৭৭ - আর্চিবাল্ড ভি. হিল, ইংরেজ শারীরতত্ত্ববিদ।
- ১৯৭৫ - এইসাকু সাতো, জাপানী রাজনীতিবিদ।
- ১৯৮৪ - ঐতিহাসিক আবু মহামেদ।
- ১৯৮৭ - রুহুল্লাহ্ খামেনেই, ইরানি ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ।
- ১৯৯০ - রবার্ট নয়েস, আমেরিকান পদার্থবিজ্ঞানী এবং ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা।
- ২০০১ - অ্যান্থনি কুইন, মার্কিন অভিনেতা।
- ২০১৪ - প্রবীণ সাংবাদিক বেনজীর আহমেদ।
- ২০১৫ - সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়।
- ২০১৬ - মোহাম্মদ আলী, মার্কিন বক্সার।
- ২০২০ - বলিউডের বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগর।
ছুটি ও অন্যান্য
আজ বিশ্ব বাইসাইকেল দিবস।


