প্যারিসে বাংলাদেশিদের বৈশাখী ইলিশ উৎসব ও ঈদ পুনর্মিলনী
প্যারিসে বাংলাদেশিদের বৈশাখী ইলিশ উৎসব ও ঈদ মিলন

ফ্রান্সের প্যারিসের অদূরে লা কুরনভ পার্কে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ইলিশ উৎসব ও ঈদ পুনর্মিলনী। ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে রোববার (৩১ মে) দিনব্যাপী এই আয়োজনে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার-পরিজন নিয়ে অংশ নেন।

উৎসবের পরিবেশ

সবুজ গাছপালায় ঘেরা উন্মুক্ত পরিবেশে সকাল থেকেই জমে ওঠে উৎসব। বাংলা নববর্ষের আবহ এবং ঈদের আনন্দকে ঘিরে প্রবাসীদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। দিনভর আনন্দ-উৎসব আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লা কুরনভ পার্ক পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়।

উপস্থিত নেতৃবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপদেষ্টা মানিক মিয়া ও আব্দুর রহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আসাদ আলম বেপারি, সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন সরকার, সাহিত্য সম্পাদক কবি খান বাহাদুর আতিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তৌফিকা সাহেদ, সহ-সভাপতি জিয়াউর মাতুব্বর, নূর আলম মঞ্জু ও মাসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান হাওলাদার, প্রচার সম্পাদক রিয়াম সরকার এবং হিমেল মাহমুদ ঈমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলোচনা পর্ব

আলোচনা পর্বে বক্তারা বলেন, প্রবাসে বসবাস করেও নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের সম্পর্ক আরও সুদৃঢ় করতেও এ ধরনের উদ্যোগ কার্যকর বলে তারা উল্লেখ করেন।

বৈশাখী ইলিশ ভোজ

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বৈশাখী ইলিশ ভোজ। অতিথিদের জন্য পরিবেশন করা হয় ইলিশসহ বিভিন্ন বাঙালি খাবার। ঈদ পুনর্মিলনী উপলক্ষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন উপস্থিতরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংস্কৃতিক অনুষ্ঠান

পরে সাংস্কৃতিক আয়োজনে গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। দিনব্যাপী আনন্দ-উৎসব, প্রীতি বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আয়োজকরা জানান, প্রবাসীদের ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। উপস্থিত প্রবাসীদের মতে, লা কুরনভ পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আয়োজিত এই আয়োজন ছিল প্রবাসের মাটিতে থেকেও বাংলাদেশের সংস্কৃতি ও শেকড়কে কাছ থেকে অনুভব করার এক অনন্য সুযোগ।