কিশোর আলোর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ‘কিআ কার্নিভ্যাল’ আজ
কিশোর আলোর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ‘কিআ কার্নিভ্যাল’ আজ

কিশোরদের জনপ্রিয় মাসিক ম্যাগাজিন কিশোর আলো। গত অক্টোবরে মাসিক সাময়িকীটি প্রতিষ্ঠার ১২ বছর পূর্ণ করেছে। আজ রোববার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ‘কিআ কার্নিভ্যাল ২০২৬’। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই উৎসব। নিবন্ধন করা ব্যক্তিরাই শুধু অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন।

কি থাকছে কার্নিভ্যালে?

কার্নিভ্যালে কিশোর আলোর পাঠকেরা বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। আয়োজক সূত্রে জানা গেছে, পাঠকদের সঙ্গে উৎসবে থাকবেন তারকা ও গুণীজনেরা। থাকছে আলোকচিত্র, লেখালেখি, ভাষা, ক্যারিয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তা, কার্টুনসহ নানা বিষয়ে কর্মশালা।

সহযোগী ও অংশীদার

সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যালে সহযোগিতা করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। কার্নিভ্যালের গোল্ড পার্টনার মাইটি চিপস। ভেন্যু পার্টনার আলোকি

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • কিশোর
  • কিশোর আলো
  • উৎসব
  • কিআ ১২