ঈদযাত্রায় স্বাস্থ্য-নিরাপত্তায় বিশেষজ্ঞদের পরামর্শ
ঈদযাত্রায় স্বাস্থ্য-নিরাপত্তায় বিশেষজ্ঞদের পরামর্শ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। এ সময় দীর্ঘ ও ভিড়ভাট্টার ভ্রমণে স্বাস্থ্য, নিরাপত্তা এবং স্বস্তির কথা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

যাত্রাপথে প্রয়োজনীয় জিনিসপত্র

তারা বলছেন, ঈদযাত্রায় হাতের কাছে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখলে যাত্রা অনেকটাই আরামদায়ক ও নিরাপদ হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা জরুরি। যাত্রাপথে পানির বোতল, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, মাস্ক ও স্যানিটাইজার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল চার্জার বা পাওয়ার ব্যাংক রাখাও গুরুত্বপূর্ণ, যাতে যোগাযোগে সমস্যা না হয়।

শিশু ও বয়স্কদের জন্য বিশেষ যত্ন

শিশুদের সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে অভিভাবকরা দুধ, খাবার, ওষুধ, খেলনা বা প্রয়োজনীয় বিনোদনের জিনিস সঙ্গে রাখতে পারেন। এতে তারা অস্থিরতা কম অনুভব করবে। অন্যদিকে বয়স্কদের জন্য নিয়মিত ব্যবহৃত ওষুধ, আরামদায়ক বসার ব্যবস্থা এবং পর্যাপ্ত পানি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। দীর্ঘ যাত্রায় মাঝে মাঝে বিরতি নিয়ে বিশ্রাম নেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যাত্রার আগে করণীয়

এছাড়া যাত্রার আগে টিকিট, পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে গুছিয়ে রেখেছেন কী না তা আগেভাগেই পরীক্ষা করে নিন, যাতে শেষ মুহূর্তে কোনও ধরনের ভোগান্তি না হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ