গরমে ওজন কমাতে ৫ খাবার: ডিম, কফি, অ্যাভোকাডো
গরমে ওজন কমাতে ৫ খাবার: ডিম, কফি, অ্যাভোকাডো

তীব্র গরমে শরীর সুস্থ রাখতে যেমন পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবারের প্রয়োজন, তেমনি ওজন নিয়ন্ত্রণেও খাদ্যাভ্যাসে সচেতনতা আনা জরুরি। নিয়মিত ব্যায়াম করতে না পারলেও কিছু খাবার খেয়ে এই গরমে ওজন কমানো সম্ভব। তাই আপনার খাদ্যতালিকায় নিচের খাবারগুলি যোগ করুন।

ডিম

ডিমে প্রচুর প্রোটিন থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। বেশি প্রোটিন থাকায় ডিম মেটাবলিজম বাড়াতে পারে এবং অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সহায়তা করে।

আপেল সিডার ভিনেগার

আপেল সিডার ভিনেগার যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। এটি শরীরের চর্বি কমায় এবং ক্ষুধা নিবারণে কার্যকর। আপেল সিডার ভিনেগার ভারী খাবার খাওয়া থেকে বিরত রাখে, ফলে শরীর কম ক্যালোরি গ্রহণ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সবুজ শাকসবজি

সবুজ শাকসবজির উপকার অপরিসীম। চর্বি কমানোর জন্য শাকসবজির ওপর নির্ভর করা যায়। এগুলো হজমশক্তি উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

অ্যাভোকাডো

অ্যাভোকাডোতে ভিটামিন, খনিজ এবং ফাইবার রয়েছে। এটি খাদ্যের অস্বাস্থ্যকর চর্বি দূর করে। গবেষণায় দেখা গেছে যে, প্রতিদিন অ্যাভোকাডো খেলে নারীদের পেটের চর্বি কমে যায়।

কফি

যদি আপনি জিম বা শারীরিক ব্যায়াম করে থাকেন, তবে কফি পান করুন। এটি শক্তি বাড়াতে সাহায্য করে এবং দ্রুত শরীরের চর্বি পোড়ায়।

সূত্র: এনডিটিভি লাইফস্টাইল

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ