কম তেলে রান্নার সহজ কৌশল জেনে নিন
কম তেলে রান্নার সহজ কৌশল জেনে নিন

সুস্থ জীবনযাপনের জন্য খাবারে তেলের পরিমাণ কমানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত তেলযুক্ত খাবার ডায়াবেটিস, ফ্যাটি লিভার, স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই রান্নায় কম তেল ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

কোন তেল ব্যবহার করবেন?

ভারতীয় চিকিৎসক ডা. আশিস মিত্র জানান, বাঙালিদের রান্নার জন্য সরিষার তেল সবচেয়ে উপযোগী। তার মতে, অল্প তেল ও কম আঁচে মাছ-মাংস রান্না করলে খাবারের পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে। তিনি আরও বলেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল উচ্চ তাপে রান্নার জন্য খুব একটা উপযুক্ত নয়, কারণ এতে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। তাই এই তেল সালাদ, ঝালমুড়ি বা হালকা রান্নায় ব্যবহার করাই ভালো। এ ছাড়া মাঝেমধ্যে পরোটা বা পুরি খেতে চাইলে তেলের বদলে অল্প পরিমাণ ঘি ব্যবহার করার পরামর্শও দেন তিনি।

কম তেলে রান্নার পদ্ধতি

কম তেলে রান্না করতে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • ভাপে রান্না: ভাপে রান্না করলে তেলের প্রয়োজন হয় না এবং খাবারের পুষ্টিগুণ বজায় থাকে।
  • গ্রিল বা রোস্ট: ডুবো তেলে ভাজার পরিবর্তে গ্রিল বা রোস্ট করে রান্না করলে খাবার স্বাস্থ্যকর হয়।
  • নন-স্টিক প্যান: নন-স্টিক প্যান ব্যবহার করলেও কম তেলে রান্না করা সহজ হয়।
  • দই ও মসলা মাখানো: রান্নার আগে দই ও মসলা মাখিয়ে রাখলে খাবার নরম হয় এবং অতিরিক্ত তেলের প্রয়োজন পড়ে না।
  • সেদ্ধ, স্টু বা স্যুপ: সেদ্ধ, স্টু বা স্যুপজাতীয় খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুললে তেলের ব্যবহার কমানো সম্ভব।
  • প্রেশার কুকার: প্রেশার কুকারেও দ্রুত ও কম তেলে রান্না করা যায়, যা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে সহায়ক।

এই সহজ কৌশলগুলি অনুসরণ করে আপনি আপনার খাদ্যাভ্যাসে তেলের পরিমাণ কমিয়ে সুস্থ জীবনযাপন করতে পারেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ