ছোটবেলা থেকে সহমর্মিতা, কাইন্ডনেস্ট ফাউন্ডেশনের পথচলা
ছোটবেলা থেকে সহমর্মিতা, কাইন্ডনেস্ট ফাউন্ডেশন

ছোটবেলা থেকেই মানুষের প্রতি একধরনের গভীর সহমর্মিতা অনুভব করেছি। অন্যকে সাহায্য করা, তা যত ছোটই হোক, সব সময়ই আমার বিশ্বাস ও ভালো লাগার জায়গা ছিল। কিশোর বয়স থেকেই নিজের মতো করে সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম। তবে এসব কাজ কখনো প্রকাশ্যে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করিনি। মনে হতো, এগুলো একান্তই ব্যক্তিগত—মনের তাগিদে করা কিছু নীরব প্রয়াস।

কিন্তু সময়ের সঙ্গে উপলব্ধি করি, এই কাজগুলো প্রকাশ করলে হয়তো অন্যরাও অনুপ্রাণিত হবে এগিয়ে আসতে, বদলে দিতে পারবে কারও জীবন। সেই ভাবনা থেকেই শুরু হয় কাইন্ডনেস্ট ফাউন্ডেশনের পথচলা।

প্রতিষ্ঠার পেছনের চিন্তা

প্রথমে ছোট ছোট উদ্যোগ ছিল—পাড়ার অসহায় মানুষকে খাবার দেওয়া, শীতবস্ত্র বিতরণ। ধীরে ধীরে কাজের পরিধি বাড়তে থাকে। এক পর্যায়ে মনে হলো, একটি সংগঠিত কাঠামো প্রয়োজন, যাতে আরও বেশি মানুষকে সাহায্য করা যায়। তাই কাইন্ডনেস্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্দেশ্য ও লক্ষ্য

আমাদের মূল লক্ষ্য হলো সমাজে দয়া ও সহমর্মিতার সংস্কৃতি গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, ছোট একটি ভালো কাজও কারও জীবন বদলে দিতে পারে। ফাউন্ডেশনের মাধ্যমে আমরা শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগকালীন সহায়তা ও অন্যান্য মানবিক কাজে অংশ নিচ্ছি।

আমরা চাই, আমাদের কাজ দেখে আরও অনেক মানুষ এগিয়ে আসুক। একসঙ্গে আমরা একটি সুন্দর পৃথিবী গড়তে পারি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ