স্তাজনিয়া গুহায় মিলল ৮০ হাজার বছরের পুরোনো নিয়ানডারথাল দাঁতের ডিএনএ
স্তাজনিয়া গুহায় ৮০ হাজার বছরের নিয়ানডারথাল দাঁতের ডিএনএ

পোল্যান্ডের স্তাজনিয়া গুহায় আবিষ্কৃত ৮০ হাজার বছরের পুরোনো আদিম মানুষ নিয়ানডারথালের একটি দাঁতের ডিএনএ বিশ্লেষণ করে নতুন তথ্য জানতে পেরেছেন ইতালি, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, এই নির্দিষ্ট নিয়ানডারথাল গোষ্ঠীটি জিনগতভাবে ককেশাস অঞ্চলে বসবাসকারী সমসাময়িকদের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিল। অত্যাধুনিক প্যালিওজেনোমিক পদ্ধতি ব্যবহার করে নিয়ানডারথালের দাঁতের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে। সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।

নিয়ানডারথালদের বিচরণ ও যোগাযোগ

আদিম মানুষ সম্পর্কে নতুন তথ্য প্রমাণ করে, ইউরেশিয়ার বিশাল ভূখণ্ডজুড়ে নিয়ানডারথালদের ব্যাপক বিচরণ ছিল এবং বিভিন্ন অঞ্চলের গোষ্ঠীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ছিল। এই আবিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এটি নিয়ানডারথালদের অভিবাসন রুট বা চলাচলের পথের ওপর আলোকপাত করেছে। বিজ্ঞানীদের মতে, ইউরোপের নিয়ানডারথালরা কোনো বিচ্ছিন্ন সম্প্রদায় ছিল না। স্তাজনিয়া গুহার বাসিন্দা এবং ককেশাস অঞ্চলের নিয়ানডারথালদের মধ্যে জিনগত সাদৃশ্য আছে।

বরফ যুগে নিয়ানডারথালদের গতিশীলতা

বিজ্ঞানীদের মতে, বরফ যুগে চরম প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি খাদ্যের সন্ধানে নিয়ানডারথালরা বারবার এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ত। এটি প্রচলিত সেই ধারণাকে ভেঙে দেয়, যেখানে মনে করা হতো, নিয়ানডারথালরা নির্দিষ্ট কোনো গুহায় সারা জীবন কাটিয়ে দিত। প্রকৃতপক্ষে তারা ছিল অত্যন্ত গতিশীল এবং অভিযোজন ক্ষমতাসম্পন্ন। স্তাজনিয়া গুহার এই তথ্যগুলো প্রমাণ করে, মানুষের বিবর্তন কোনো সরলরৈখিক পথে ঘটেনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গবেষণার গুরুত্ব ও অংশগ্রহণকারী বিজ্ঞানীরা

নতুন এই তথ্য বন্য পরিবেশে নিয়ানডারথালদের টিকে থাকার লড়াই এবং অভিবাসনের ধরন সম্পর্কেও অভূতপূর্ব তথ্য প্রদান করছে। ইতালির বোলগনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যান্ড্রিয়া পিচিন, জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনিস্টিউট ফর ইভল্যুশনিকার অ্যানথ্রোপলজির বিজ্ঞানী মাতেজা হাজডিনজাকসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এই গবেষণায় অংশ নেন।