ঈদ ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, লক্ষ লক্ষ মানুষের সমাগম
ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছুটির দিনে কক্সবাজারে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সৈকত ও পর্যটন স্পটগুলোতে নানা বয়সী মানুষের সমাগমে জমজমাট পরিবেশ, ব্যবসায়ীরা আশা করছেন কয়েকশ কোটি টাকার বাণিজ্য হবে।


