উন্নয়নে বৈষম্য করলে বাঘের গর্জন হবে: ডা. শফিকুর
উন্নয়নে বৈষম্য করলে বাঘের গর্জন: ডা. শফিকুর

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

উন্নয়নে বৈষম্যের অভিযোগ

ডা. শফিকুর রহমান বলেন, কোনো কোনো স্থানে দেখা যাচ্ছে সরকারি এমপিরা যে বরাদ্দ পাচ্ছেন, বিরোধীদলের এমপিরা তা পাচ্ছেন না। তিনি বলেন, 'এটা হতে পারে না। আমরা আগেও এমন বৈষম্য হতে দেখেছি, কিন্তু এখন তা মেনে নেওয়া হবে না।'

তিনি নেত্রকোনার উন্নয়ন প্রসঙ্গে বলেন, 'নেত্রকোনায় যা উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এখানে সাদামাটির পাহাড় ও সিলিকন বালি থাকলেও কোনো কলকারখানা নেই।' তিনি সরকারের পাশাপাশি জেলা ও বাইরের লোকজনকেও শিল্প কারখানা স্থাপনে উৎসাহিত করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদক ও পুশইন প্রসঙ্গ

মাদকের বিস্তার নিয়ে ডা. শফিকুর বলেন, 'সংসদে একজন সংসদ সদস্য বলেছেন মাদক কোন এলাকা দিয়ে আসে, কিন্তু তিনি তা বন্ধ করছেন না। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন; ইচ্ছে করলেই তার এলাকা দিয়ে মাদক আসা বন্ধ করতে পারেন।'

তিনি আরও বলেন, 'সরকার মাদক নিয়ন্ত্রণে একটি বিল আনছে, কিন্তু আমরা চাই নিয়ন্ত্রণ নয়, মাদক পুরোপুরি নির্মূল করা। শুধু যুব সমাজ নয়, বৃদ্ধরাও মাদকে আসক্ত হচ্ছেন।'

সম্প্রতিক পুশইন প্রসঙ্গে তিনি বলেন, 'ভারত বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করছে, আমরা তা প্রতিহত করছি। বিজিবির পাশাপাশি আমরা নিজেদের জায়গা থেকে বুকের স্বদিচ্ছা নিয়ে দাঁড়িয়ে পড়ব। দেশের এক ইঞ্চি জায়গাও ছাড়ব না, ইনশাল্লাহ।'

আইনশৃঙ্খলা পরিস্থিতি

তিনি বলেন, 'আমরা দেখেছি যে সরকারই ক্ষমতায় আসে, সে সরকারই বলে আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। কিন্তু কোথায় পরিস্থিতি ভালো, তা আমরা জানি না।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মতবিনিময় সভায় অন্যান্য বক্তা

জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির ডা. আবুল হোসেন তালুকদার প্রমুখ।