কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদিঘি এলাকায় সীমান্তের শূন্যরেখা থেকে এক বাংলাদেশি নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
নিহত নারীর পরিচয়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর নাম রোকেয়া বেগম (৬০)। তিনি জগন্নাথদিঘির গুচ্চগ্রামের আলী এরশাদের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন বলে জানা গেছে।
পুলিশের কার্যক্রম
ওসি মো. আরিফ হোসাইন জানান, লাশ উদ্ধার করতে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে বলে জানান তিনি।



