মাদারীপুরে বাসে অগ্নিকাণ্ড, লাফিয়ে নামতে গিয়ে মৃত্যু
মাদারীপুরের ডাসার উপজেলায় সাকুরা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


