কলম্বিয়ায় সড়কে বোমা বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮
কলম্বিয়ায় সড়কে বোমা বিস্ফোরণে নিহত ১৪

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংঘাতময় কাউকা অঞ্চলে প্যান-আমেরিকান মহাসড়কে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন। স্থানীয় সময় গতকাল শনিবারের এই বিস্ফোরণ ওই অঞ্চলটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ সহিংস ঘটনার নজির। আগামী মাসে কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।

হামলার ঘটনা ও ক্ষয়ক্ষতি

বিস্ফোরণে প্যান-আমেরিকান মহাসড়কে কয়েকটি গাড়ি একেবারে দুমড়েমুচড়ে গেছে। বিস্ফোরণের তীব্রতায় বেশ কয়েকটি গাড়ি উল্টে গেছে। সড়কে বিরাট গর্ত তৈরি হয়েছে। স্থানীয় পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধারকারী ব্যক্তিরা নিখোঁজ থাকা কয়েকজনকে খুঁজে বের করতে কাজ চালিয়ে যাচ্ছেন।

হামলার দায় ও প্রতিক্রিয়া

কর্তৃপক্ষ দাবি করেছে, কোকো উৎপাদনের জন্য পরিচিত ওই অঞ্চলটিতে এফএআরসি (ফার্ক) গেরিলা দল হামলা চালিয়েছে। এই গেরিলারা কলম্বিয়াজুড়ে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন, 'যারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত তারা সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী। আমি চাই, আমাদের সেরা সেনারা তাদের মোকাবিলা করবে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রশাসনের বক্তব্য

কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজম্যান শনিবার রাতে এক্স পোস্টে বলেন, 'আমরা ১৪ জন নিহত হওয়ার খবর পেয়েছি। আরও ৩৮ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচটি শিশুও রয়েছে।'

সামরিক বাহিনীর মূল্যায়ন

কলম্বিয়ার সামরিক বাহিনীর প্রধান হুগো লোপেজ এক সংবাদ সম্মেলনে এ ঘটনাকে বেসামরিক মানুষের ওপর একটি 'সন্ত্রাসী হামলা' বলে মন্তব্য করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ