ইস্টার্ন রিফাইনারিতে তেল সংকট: মজুত ৪০ হাজার টন, ১০-১২ দিন
দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড অপরিশোধিত তেল সংকটে পড়েছে। বর্তমানে মজুত আছে মাত্র ৪০ হাজার টন তেল, যা দিয়ে আগামী ১০ থেকে ১২ দিন চলবে। হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে।


