জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সরকার জনগণের দুর্ভোগ কমাতে প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। তিনি বলেন, আগামী এপ্রিল পর্যন্ত জ্বালানি চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে সরকার।


