ঈদুল আজহায় টানা ৭ দিন বন্ধ থাকবে তফসিলি ব্যাংক
ঈদুল আজহায় টানা ৭ দিন বন্ধ থাকবে তফসিলি ব্যাংক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত এসব ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা ছুটি পাবেন। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার দেশের তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী শনি ও রোববার তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকসমূহ বন্ধ থাকবে।

পোশাক শিল্পের জন্য বিশেষ ব্যবস্থা

এদিকে ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প–সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে চালু থাকবে। এসব শাখায় অফিস সময় হবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও ঈদুল আজহা উপলক্ষে ছুটি পাবেন। এ বিষয়ে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে ২৩ মের ছুটি বাতিল করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ