চকরিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের রঙিন জামা ও ঈদের খাদ্যসামগ্রী উপহার
চকরিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের উপহার বিতরণ

চকরিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রঙিন জামা ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

কক্সবাজারের চকরিয়ায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে 'সহমর্মিতার ঈদ' ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 'ঈদ আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে' স্লোগানে এই কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ বিকেলে চকরিয়া সরকারি কলেজ স্মৃতিসৌধ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের রঙিন জামা ও তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে মানবিক উদ্যোগ

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে 'সহমর্মিতার ঈদ' কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়ন করেছে চকরিয়া বন্ধুসভা। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর চকরিয়া-পেকুয়া প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এস এম হানিফ। তিনি বলেন, 'প্রথম আলো বন্ধুসভা সব সময়ই সমাজের মানুষের কল্যাণে কাজ করে। 'সহমর্মিতার ঈদ' কাউকে কোনো সহায়তা বা করুণা নয়, বরং এটি আমাদের আশপাশের মানুষের প্রতি বন্ধুসভার ভালোবাসার উপহার এবং মানবিক দায়িত্বের প্রকাশ। আমরা চাই ঈদের আনন্দ সব ঘরে সমানভাবে পৌঁছাক।'

উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ

উপহার পেয়ে সুবিধাবঞ্চিত মানুষেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। একজন বলেন, 'ঈদের আগে ছেলেমেয়েদের জন্য নতুন কাপড় আর সেমাই-চিনি পেয়ে আমরা খুব খুশি। এবার সবাই মিলে ভালোভাবে ঈদ কাটাতে পারব। যাঁরা আমাদের কথা ভেবে এই উপহার দিয়েছেন, আল্লাহ তাঁদের ভালো করুন।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ইন্দ্রজিৎ বড়ুয়া, তূর্ণা নিশিতা বড়ুয়া, আজিজুল হক, নারায়ণ কান্তি, সাবেক সহসভাপতি জাহেদুল আলম, সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক আরমান রাফিসহ অন্য বন্ধুরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইফতার মাহফিলের মাধ্যমে সমাপ্তি

উপহার বিতরণ শেষে আমন্ত্রিত অতিথি, সুবিধাবঞ্চিত পরিবারের সদস্য এবং বন্ধুসভার বন্ধুরা একসঙ্গে বসে ইফতার করেন। এই ইফতার মাহফিলের মাধ্যমে 'সহমর্মিতার ঈদ' কর্মসূচির সমাপ্তি ঘটে, যা সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।