হজ পালনে সৌদি আরব গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
হজ পালনে সৌদি আরব গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

হজ পালনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তিনি।

বিমানবন্দরে বিদায়

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

ফেরার তারিখ

হজ শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ