গ্রীষ্মের তীব্র গরম ও সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের ক্ষতির ঝুঁকি দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, অনেকেই মুখে সানস্ক্রিন ব্যবহার করলেও পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করেন না, ফলে ত্বক সুরক্ষিত থাকে না।
কেন সঠিক পরিমাণ সানস্ক্রিন জরুরি?
গবেষণা বলছে, নিয়মিত সঠিক পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের দীর্ঘমেয়াদি ক্ষতি যেমন—ত্বকের বার্ধক্য, পিগমেন্টেশন এবং এমনকি কিছু ক্ষেত্রে ত্বকের ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব। সঠিক পরিমাণ না জানলে সানস্ক্রিনের কার্যকারিতা অনেক কমে যায়।
‘২-ফিঙ্গার রুল’ কী?
ডার্মাটোলজিস্টদের মতে, মুখ ও ঘাড়ের জন্য সঠিক পরিমাণ সানস্ক্রিন হলো হাতের তর্জনী ও মধ্যমা-এর পুরো লম্বা অংশ বরাবর সানস্ক্রিন বের করা। এই পরিমাণ সানস্ক্রিন মুখ, ঘাড় ও উন্মুক্ত ত্বকের জন্য যথেষ্ট বলে ধরা হয়। অনেকে শুধু মুখে সামান্য ব্যবহার করেন, ফলে ঘাড় ও অন্যান্য অংশ সুরক্ষিত থাকে না।
অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি
- রোদে পোড়া
- ত্বক কালো হয়ে যাওয়া বা ট্যান
- দ্রুত বয়সের ছাপ
- ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতি
বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিমাণে সানস্ক্রিন ব্যবহার না করলে এর সুরক্ষামূলক কার্যকারিতা অনেক কমে যায়।
সানস্ক্রিন কীভাবে ব্যবহার করবেন?
- পরিষ্কার ও শুকনো ত্বকে সানস্ক্রিন লাগাতে হবে
- মুখ, ঘাড়, কান—সব জায়গায় সমানভাবে লাগাতে হবে
- রোদে বের হওয়ার ১৫–২০ মিনিট আগে ব্যবহার করা ভালো
- প্রতি ২–৩ ঘণ্টা পরপর পুনরায় ব্যবহার করা উচিত
সাধারণ ভুল যেগুলো অনেকেই করেন
- খুব অল্প পরিমাণ সানস্ক্রিন ব্যবহার
- ঘাড়, কান ও হাত বাদ দেওয়া
- ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা
- মেকআপে থাকা এসপিএফ-কে পর্যাপ্ত মনে করা
- নিয়মিত রিঅ্যাপ্লাই না করা
কোরা বেশি সতর্ক থাকবেন?
- সংবেদনশীল ত্বকের মানুষ
- অ্যাকনে বা ব্রণ-প্রবণ ত্বক
- পিগমেন্টেশন সমস্যায় আছেন যারা
- যারা দীর্ঘসময় বাইরে কাজ করেন
বিশেষজ্ঞরা বলছেন, সানস্ক্রিন ব্যবহারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক পরিমাণ। কম ব্যবহার করলে এসপিএফ কার্যকারিতা অনেকটাই কমে যায়। তাই সঠিক নিয়মে প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা ত্বকের দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। সূত্র- এনডিটিভি লাইফস্টাইল



