লোডশেডিংয়ের অজানা উপকারিতা: বিদ্যুৎ নেই তবুও সুবিধা!
লোডশেডিংয়ের অজানা উপকারিতা: বিদ্যুৎ নেই তবুও সুবিধা!

সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন রীতিমতো অতিষ্ঠ। এই বিদ্যুৎ বিভ্রাটকে আমরা চিনি ‘লোডশেডিং’ নামে। লোডশেডিং হলে প্রায় সবার মধ্যেই বিরক্তির অভিব্যক্তি প্রকাশ পায়। তবে লোডশেডিং যে শুধু বিরক্তির কারণই নয়, বরং এর একাধিক উপকারিতাও রয়েছে, যা শুনতে অবাক লাগলেও সত্য।

লোডশেডিংয়ের উপকারিতা

লোডশেডিংয়ের কিছু অপ্রত্যাশিত সুবিধা রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নিচে সেগুলো বিস্তারিত আলোচনা করা হলো:

বিদ্যুৎ বিল সাশ্রয়

লোডশেডিং হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কম বিদ্যুৎ ব্যবহার হয়, ফলে বিদ্যুৎ বিলও তুলনামূলক কম আসে। এটি একটি সরাসরি আর্থিক সুবিধা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সৃজনশীলতার বিকাশ

লোডশেডিংয়ের সময় প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার থেকে কিছুটা দূরে থেকে নিজের সৃজনশীল চিন্তা ও কাজের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি হয়। যা ব্যক্তিগত মানসিক বিকাশে কার্যকর ভূমিকা রাখে।

পারিবারিক সম্পর্ক দৃঢ়ীকরণ

লোডশেডিংয়ের সময় প্রযুক্তি বা মোবাইল থেকে দূরে থাকার সম্ভাবনা বেশি থাকে, তখন পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটাতে পারে। স্ত্রী-সন্তানদের সঙ্গে গল্প, আড্ডা বা আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করার মাধ্যমে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয়।

ঘুমের অভ্যাস উন্নতি

রাতে লোডশেডিং হলে রাত জেগে মোবাইল ব্যবহার বা টিভি দেখার প্রবণতা কমে যাওয়ায় ঘুমের অভ্যাস ভালো হয়। কিছুটা গরমে ঘাম হওয়ায় শরীরের ক্যালরিও ক্ষয় হয়, যা স্বাস্থ্যের জন্য কার্যকর।

শারীরিক ব্যায়ামের সুযোগ

লোডশেডিং হলে লিফটে আটকে পড়তে হতে পারে—এমন আশঙ্কায় অনেকে বাসায় বা যেকোনো বিল্ডিংয়ে সিঁড়ি ব্যবহার করেন ওঠানামা করেন। এতে যাদের নিয়মিত শরীরচর্চার সময় বা সুযোগ হয় না, তারাও কিছুটা শারীরিক ব্যায়ামের সুযোগ পান।

ইনডোর গেম ও বিনোদন

লোডশেডিংয়ের সময় পরিবার বা বন্ধুদের নিয়ে ইনডোর গেম খেলা যেতে পারে। এতে বিনোদনের পাশাপাশি খেলাধুলার চর্চাও হয় এবং সময় আনন্দে কেটে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানো

এছাড়া পোষা প্রাণীদের সঙ্গেও কিছুটা সময় কাটানোর সুযোগ মেলে। সারাদিন একা থাকা বিড়াল, কুকুর বা পাখির সাথে খেলাধুলা ও আদর করলে তাদেরও ভালো লাগে, আর আপনার মনও প্রফুল্ল থাকে।