শিশু নিপীড়ন চেষ্টায় হাফেজ মাওলানার ৭ বছর কারাদণ্ড
শিশু নিপীড়ন চেষ্টায় হাফেজ মাওলানার ৭ বছর কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় মসজিদের ভেতরে এক শিশুকে নিপীড়ন চেষ্টার ঘটনায় হাফেজ মাওলানা আলী হোসেন (৫৯) নামে এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণা

বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরে পুলিশ পাহারায় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের বক্তব্য

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রতন জানান, মামলার সাক্ষ্যপ্রমাণ, চিকিৎসা প্রতিবেদন ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা ও বলাৎকার চেষ্টার মতো অপরাধের ক্ষেত্রে আদালত কঠোর অবস্থান নিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার ছাগলদী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন তার নাবালক ছেলেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াতেন। পাশাপাশি ধর্মীয় শিক্ষাগ্রহণের জন্য অভিযুক্ত আলী হোসেনের কাছে যাতায়াত ছিল শিশুটির। ঘটনার দিন ২০২৫ সালের ৬ মার্চ সকালে শিশুটি অভিযুক্তের দোকানে গেলে কৌশলে তাকে পাশের একটি মসজিদের ভেতরে নিয়ে যাওয়া হয়।

সেখানে শিশুটিকে একা পেয়ে বলাৎকারের চেষ্টা চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ ঘটনার পর শিশুটির বাবা নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ