ওয়ালটনের বাজারে এআই প্রযুক্তির ৪ নতুন ওয়াশিং মেশিন
ওয়ালটনের এআই ওয়াশিং মেশিন: ৪ নতুন মডেল উন্মোচন

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন বাজারে এনেছে উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ ৪টি নতুন মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন টপ-লোডিং ওয়াশিং মেশিন, যা কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করে।

নতুন মডেলের বিবরণ

নতুন মডেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং ওয়াশিং মেশিন WWM-ATT80WWM-ATT90, যা এআই প্রযুক্তিতে সজ্জিত। এছাড়া রয়েছে ফ্রন্ট-লোডিং সিস্টেমের ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচার সমৃদ্ধ AFB80WWM-AFB90 মডেল। আরও আছে ৮ কেজি ধারণক্ষমতার স্টিম ওয়াশ ফিচার সমৃদ্ধ WWM-AFD80 এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো WWM-AFC12

প্রযুক্তিগত বৈশিষ্ট্য

WWM-AFD80 এবং WWM-AFC12 মডেলে রয়েছে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর, যা বিদ্যুৎ সাশ্রয় করে এবং কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি এসব মেশিনে শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার ও বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট মডেলে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা একই মেশিনে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্বোধন ও বক্তব্য

মঙ্গলবার (১২ মে) বিকালে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে নতুন মডেলগুলোর উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জোহেব আহমেদ বলেন, আধুনিক জীবনযাত্রার চাহিদা ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহ বিবেচনায় রেখেই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে এসব ওয়াশিং মেশিন দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে।

জয়া আহসান বলেন, ওয়ালটন প্রতিনিয়ত সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ সাশ্রয়ী দামের নতুন মডেলের ওয়াশিং মেশিন ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে। ওয়ালটনের রিসার্চ এন্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা ওয়াশিং মেশিনে নিত্য নতুন অত্যাধুনিক ফিচার যোগ করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। ফলে স্থানীয় বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শুধু তাই নয়, ওয়াশিং মেশিনসহ ওয়ালটন তৈরি পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের।

উৎপাদন ও ভবিষ্যৎ পরিকল্পনা

অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন সদর দপ্তরে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিক মানের ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। সেখানে ফ্রন্ট, টপ লোড অটোমেটিক ও সেমি অটোমেটিক টাইপের ৩০টিরও বেশি মডেলের ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। এছাড়া ইউরোপীয় এনার্জি স্ট্যান্ডার্ড অনুসরণে কমার্শিয়াল ওয়াশিং মেশিনও তৈরি করছে ওয়ালটন। ওয়ালটন ওয়াশিং মেশিনে একাধিক ভিন্ন ধরনের ঘূর্ণন কৌশল কাপড়কে কোনো ক্ষতি ছাড়াই ধোয়। টাচ-স্ক্রিন প্যানেল এবং স্টেইনলেস স্টিল ব্যবহার করায় এসব মেশিন দীর্ঘস্থায়ী।