তরমুজ খাওয়ার সঠিক সময় ও নিয়ম, নইলে বিপদ
তরমুজ খাওয়ার সঠিক সময় ও নিয়ম, নইলে বিপদ

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে ও পানিশূন্যতা দূর করতে তরমুজ একটি জনপ্রিয় ফল। এতে প্রচুর পানি, ভিটামিন সি, ভিটামিন এ এবং পটাশিয়াম রয়েছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে পুষ্টিবিদদের মতে, তরমুজ খাওয়ারও নির্দিষ্ট সময় ও নিয়ম আছে। ভুল সময়ে তরমুজ খেলে হজমের নানা সমস্যা দেখা দিতে পারে।

কেন ভুল সময়ে তরমুজ খাওয়া বিপজ্জনক?

তরমুজে থাকা ফ্রুক্টোজ অনেকের শরীরে সহজে হজম হয় না। বিশেষ করে যাদের ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম (আইবিএস) রয়েছে, তাদের জন্য ভারী খাবারের পর তরমুজ খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। ফ্রুক্টোজ ঠিকমতো হজম না হলে তা কোলনে গিয়ে গ্যাস তৈরি করে, যার ফলে পেট ফাঁপা, ব্যথা বা অস্বস্তি দেখা দেয়। এছাড়াও, তরমুজ দ্রুত হজম হলেও ভারী খাবার হজমে বেশি সময় নেয়। একসঙ্গে খেলে হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে।

তরমুজ খাওয়ার সঠিক সময়

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তরমুজ খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে নাস্তার সময় অথবা নাস্তা ও দুপুরের খাবারের মাঝখানে। যদি দুপুরে খেতে চান, তাহলে ভারী খাবারের অন্তত দুই ঘণ্টা পরে খাওয়া উচিত। তবে কখনোই ভরা পেটে তরমুজ খাওয়া ঠিক নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুধের সঙ্গে তরমুজ খাওয়া এড়িয়ে চলুন

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তরমুজের সঙ্গে দুধ বা দুগ্ধজাত খাবার একসঙ্গে না খাওয়াই ভালো। এতে পেটে সমস্যা হওয়ার আশঙ্কা বেড়ে যায়। দুধ ও তরমুজ একসঙ্গে হজমে গণ্ডগোল সৃষ্টি করতে পারে।

পরিমিত পরিমাণে তরমুজ খান

সবশেষে, পুষ্টিবিদরা মনে করেন, যেকোনো ফলই অতিরিক্ত খাওয়া উচিত নয়। তরমুজ উপকারী হলেও পরিমিত পরিমাণে এবং আলাদা করে খাওয়াই সবচেয়ে ভালো। গরমে সুস্থ থাকতে সঠিক সময়ে ও নিয়ম মেনে ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ