সালাদ-দই একটি জনপ্রিয় ও পুষ্টিকর খাবার। এটি বানাতে প্রয়োজন হবে টমেটো, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজ, পানি ঝরানো টক দই, সবুজ সস, গোলমরিচের গুঁড়া, চাট মসলাগুঁড়া, মেয়নেজ ও লবণ।
উপকরণ
- টমেটো কুচি: আধা কাপ
- শসা কুচি: ১ কাপ
- ক্যাপসিকাম কুচি: সিকি কাপ
- পেঁয়াজ কুচি: ৩ টেবিল চামচ
- পানি ঝরানো টক দই: আধা কাপ
- সবুজ সস (ধনেপাতা ১০-১২টা, পুদিনাপাতা ১০-১২টা ও কাঁচা মরিচ ২টা একসঙ্গে বাটা): ২ চা-চামচ
- গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ
- চাট মসলাগুঁড়া: আধা চা-চামচ
- মেয়নেজ: ২ টেবিল চামচ
- লবণ: স্বাদমতো
প্রণালি
প্রথমে একটি পাত্রে টমেটো, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজকুচি ও লবণ মিশিয়ে রাখুন। অন্য একটি পাত্রে পানি ঝরানো টক দইয়ের সঙ্গে সবুজ সস, চাট মসলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও মেয়নেজ ভালোভাবে মিশিয়ে নিন। পরিবেশনের ঠিক আগে দইয়ের মিশ্রণ সালাদের সঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন: দই-চানাচুর বানাবেন যেভাবে (১২ মে ২০২৬) এবং ডিম সেদ্ধ করে যে সময়ের মধ্যে না খেলে শরীরের ক্ষতি হতে পারে (০১ মে ২০২৬)। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। রসনা থেকে আরও পড়ুন স্বাদ, পুষ্টিগুণ, খাবার ও রেসিপি সম্পর্কে।



