ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ নেবে বিক্রয় ডটকম, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ নেবে বিক্রয় ডটকম, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

অনলাইনে কেনাবেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডটকমে ‘ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদে শুধুমাত্র নারী প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বিক্রয় ডটকম। পদের নাম: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ। পদসংখ্যা: ১ জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান ডিগ্রি। অভিজ্ঞতা: ১-২ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বেতন: ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী। বয়স: ২০ থেকে ২৫ বছর। কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের শেষ সময়: ২ জুলাই ২০২৬। সূত্র: বিডিজবস ডটকম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরও পড়ুন: ব্যাংকার্স সিলেকশন কমিটির ৭২৫টি পদে নতুন নিয়োগ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ