কেয়ার বাংলাদেশে এমআইএস অফিসার পদে চাকরি, বেতন ৭০ হাজার টাকা
কেয়ার বাংলাদেশে এমআইএস অফিসার পদে চাকরি

আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা কেয়ার বাংলাদেশ ‘এমআইএস অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মোট একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১০ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: কেয়ার বাংলাদেশ। পদের নাম: এমআইএস অফিসার। পদের সংখ্যা: ১ জন। চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়সসীমা নির্ধারিত নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৭০,০০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১০ জুন, ২০২৬।

উল্লেখ্য, কেয়ার বাংলাদেশ একটি আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা, যা বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ