শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন, জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা
শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন, চাঁদ দেখা কমিটির ঘোষণা

শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন: জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা

দেশে আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ করে এদিন ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন।

ঈদ জামাতের প্রস্তুতি ও সময়সূচি

ঈদ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে জামাতের প্রস্তুতি শেষ হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাতের আয়োজন রাখা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে, যেখানে নারীদের জন্য পৃথক ব্যবস্থাও থাকবে। অপরদিকে, আগারগাঁওয়েচীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য জামাত

ঈদ জামাতকে কেন্দ্র করে রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদগাহ ও আশপাশের এলাকায় সিসিটিভি নজরদারি, ব্যারিকেড, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ ভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঈদুল ফিতরের বিশেষ আয়োজন

ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজন নেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।