ঈদযাত্রায় কমলাপুরে ভিড়, ট্রেন ছাড়ছে নির্দিষ্ট সময়ে
ঈদুল ফিতর উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সরকারি ছুটি শুরু হওয়ায় গতকাল রাত থেকে ভিড় বাড়লেও ট্রেন শিডিউল ঠিক থাকায় যাত্রীরা স্বস্তি পাচ্ছেন। রেলওয়ে কর্তৃপক্ষ তিন স্তরের নিরাপত্তা ও কঠোর টিকিট চেকিং ব্যবস্থা বজায় রেখেছে।


