গরমে দারুণ স্বস্তি: ঘরেই বানান মজাদার চকলেট মিল্কশেক
ঘরেই বানান মজাদার চকলেট মিল্কশেক, গরমে প্রশান্তির সঙ্গী

বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা ঠান্ডা হলেও গরমের প্রকোপ এখনো শেষ হয়নি। সামনে আরও বাড়বে সূর্যের তেজ। এমন সময়ে ঠান্ডা পানীয়ের প্রতি বাড়ে আগ্রহ। গরমে যখন একটুখানি স্বস্তির খোঁজে মন ছটফট করে, তখন ঠান্ডা, ঘন আর চকলেটি স্বাদের এক গ্লাস মিল্কশেকই হতে পারে সেরা সঙ্গী। ঘরে থাকা সহজ উপকরণেই তৈরি এই মজাদার চকলেট মিল্কশেক মুহূর্তেই এনে দেবে প্রশান্তি, সঙ্গে দেবে ভরপুর এনার্জি ও স্বাদের তৃপ্তি। গরমের দিনে নিজেকে ঠাণ্ডা রাখতে এটি হতে পারে আপনার প্রিয় পানীয়।

প্রয়োজনীয় উপকরণ

আসুন জেনে নেই খুব কম সময়ে ও সহজে মিল্কশেক বানানোর পদ্ধতি। এর জন্য লাগবে আধা লিটার ঠান্ডা তরল দুধ, যেকোনো ধরনের বাদাম (বিশেষ করে কাজু বাদাম) হাফ কাপ, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম ইচ্ছেমতো, চকলেট চিপস, এক টেবিল চামচ কোকো পাউডার, স্বাদমতো চিনি এবং এক কাপ গুড়ো দুধ।

প্রস্তুত প্রণালী

প্রথমে ব্লেন্ডারে ঠান্ডা দুধ নিয়ে তার সঙ্গে সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার মিল্কশেক। পরিবেশনের সময় ওপর থেকে সামান্য বাদাম কুচি ও চকলেট চিপস ছড়িয়ে দিলে স্বাদ আরও কয়েকগুণ বেড়ে যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গরমের দিনে এই মিল্কশেকটি আপনাকে দেবে তৃপ্তি ও প্রশান্তি। সহজ উপকরণ ও অল্প সময়ে তৈরি করে নিন এই স্বাদে ভরপুর পানীয়টি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ