প্রাথমিক শিক্ষায় অনুকরণীয় হতে চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষায় অনুকরণীয় হতে চায় বাংলাদেশ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আগামী দিনে যাতে অনুকরণ করার মতো হয়, বাংলাদেশকে যেন অন্য কাউকে অনুকরণ করতে না হয়— সেই ব্যবস্থা সরকার করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সংসদে প্রতিমন্ত্রীর বক্তব্য

রবিবার (২৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অভিবেশনের ২১তম দিন রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ভিশন ও শিক্ষার ভবিষ্যৎ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “প্রাথমিক শিক্ষায় আগামী দিনে যাতে বাংলাদেশকে অনুকরণ করার মতো হয়, বাংলাদেশকে যেন অন্য কাউকে অনুকরণ করতে না হয়— সেই ব্যবস্থা শুরু করিয়েছেন আমাদের সংসদ নেতা প্রধানমন্ত্রী। প্রথমত, আমরা একটা ভিশনের মধ্যে এসেছি। যে এডুকেশনের প্রত্যেকটা পর্যায়ে আমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেশন অ্যান্ড স্কিল ওরিয়েন্টেশন থাকবে। যেন আগামী দিনগুলোতে আমাদের কোনও শিক্ষার্থী চাকরির জন্য এদিক-ওদিক, এ দরজা সে দরজা না ঘুরে। তাদের জন্য যেন চাকরি তৈরি থাকে। সেটা দেশে হোক, আর দেশের বাইরে হোক।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লার্নিং উইথ প্লে বাস্তবায়ন

প্রাথমিক বিদ্যার জন্য ‘লার্নিং উইথ প্লে’ বাস্তবায়ন করার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের ৪ থেকে ১০ বছর বয়সের শিশুরা যেন খেলতে খেলতে গল্প বলা ও গল্প শোনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। তারা যেন ক্লাসরুমে আসে, এই আসাটা যেন আমরা নিশ্চিত করতে পারি।”

মিড-ডে মিল ও বিনামূল্যে সরঞ্জাম

মিড-ডে মিল বাস্তবায়নের উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “প্রত্যেক শিক্ষার্থীকে সুন্দর খাবার পরিবেশন করা, প্রত্যেক শিক্ষার্থীকে ফ্রি ইউনিফর্ম দেওয়া, বছরে একবার জুতো ও ব্যাগ দেওয়া, তারা যেন স্কুলে আসে— এই সরকার তার ব্যবস্থা করার কাজ শুরু করেছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ