ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুতে ছাত্রদলের শোক ও বিচার দাবি
ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুতে ছাত্রদলের শোক, বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মুনিরা মাহজাবিন মিমোর অকালমৃত্যুর ঘটনায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষক ও এক সহপাঠীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি যে-ই হোন না কেন, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি তারা শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও সহপাঠীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, সম্প্রতি মিমোর মৃত্যুর ঘটনায় বিভাগের এক শিক্ষক ও এক সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ছাত্রদল। সংগঠনটি আশা প্রকাশ করে যে, তদন্তে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ