অক্ষয়ের রসিকতায় ‘ট্রমা’য় জ্যাকুলিন, পরে ক্ষমা চান অভিনেতা
অক্ষয়ের রসিকতায় ‘ট্রমা’য় জ্যাকুলিন, পরে ক্ষমা চান

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ প্রায় ১৫ বছর কাটিয়েছেন বলিউডে। শ্রীলংকা থেকে এসে নিজের পায়ের তলার মাটি শক্ত করা কঠিন ছিল তার পক্ষে। বহুজনের কাছে বহু ধরনের কথা শুনতে হয়েছে তাকে। এমনকি সহ-অভিনেতা অক্ষয় কুমারের কারণে নাকি রীতিমতো ‘ট্রমা’য় চলে যেতে হয়েছিল তাকে।

খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার ও জ্যাকুলিন একসঙ্গে প্রায় ছয়টি সিনেমায় কাজ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকুলিন ফার্নান্দেজ এমন কথাই জানিয়েছেন। তিনি বলেন, তার প্রথম আইটেম গান ‘ধন্নো’-তে শট দেওয়ার আগে মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন অক্ষয় কুমার।

ঠিক কী করেছিলেন অক্ষয়?

এমন প্রশ্নের উত্তরে জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, সাজিদ খান পরিচালিত ‘হাউসফুল’ সিনেমায় প্রথমবার আইটেম গানে নাচ করেন তিনি। সেটজুড়ে পুলিশে সয়লাব। সেটি দেখেই নাকি ভয় পেয়ে যান। তিনি বলেন, ‘আমি অক্ষয়কে জিজ্ঞাসা করি— সেটে এত পুলিশ কেন? তাতেই অক্ষয় বলেন— দেখ, জ্যাকুলিন। ওরা তোমার জন্য এসেছে। কী করেছ তুমি? ওরা তো বলছে— শট শেষ হলেই তোমাকে থানায় নিয়ে যাবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অক্ষয়ের এহেন রসিকতায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন জ্যাকুলিন। রীতিমতো ভয় পেয়ে যান তিনি। অভিনেত্রী বলেন, ‘গোটা নাচের শট দিয়েছি মনে ভয় নিয়ে। বহুদিন পর্যন্ত ওই ভয়টা ছিল। খালি ভাবছিলাম— আমি কী এমন দোষ করেছি?’

পরে ক্ষমা চান অক্ষয়

যদিও এ ঘটনার জন্য পরে জ্যাকুলিনের কাছে ক্ষমা চেয়ে নেন অক্ষয় কুমার। অভিনেতার যুক্তি— সবসময়ে হাসিঠাট্টা করে কাজ করা উচিত। বেশি গম্ভীর হয়ে যাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ