রাশিয়া যেতে না পেরে ফেসবুকে ‘The end’ লিখে যুবকের আত্মহত্যা
রাশিয়া যেতে না পেরে ফেসবুকে ‘The end’ লিখে আত্মহত্যা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘The end’ পোস্ট দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি কবির হোসেন। এর আগে সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব উদ্দিন (২২) ওই এলাকার আবদুল হকের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘The end’ লিখে একটি পোস্ট দেন। পরে তিনি বিষপান করেন। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে দ্রুত তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ২টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি কবির হোসেন জানান, সাকিব রাশিয়া যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং পরিবারের কাছে প্রায় ১০ লাখ টাকা চেয়েছিলেন। তবে টাকা না দেওয়ায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তিনি এ ঘটনা ঘটান বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ