পুলিশে এএসআই পদে আবেদন শুরু, শেষ ২৭ মে
পুলিশে এএসআই পদে আবেদন শুরু, শেষ ২৭ মে

বাংলাদেশ পুলিশ-এর সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার, ২৮ এপ্রিল থেকে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট কতটি পদ পূরণ করা হবে তা উল্লেখ করা হয়নি। তবে জেলাভিত্তিক শূন্য পদের তালিকা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীরা ২৭ মে ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

পদের নাম: সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র)। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ (বা সমমান) এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ (বা সমমান) থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা অপরিহার্য।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

প্রার্থীদের অনলাইনে http://police.teletalk.com.bd/home.php ঠিকানায় প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে একটি ইউজার আইডি প্রদান করা হবে। এরপর ওই আইডি ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্স থাকা টেলিটক নম্বর থেকে দুটি এসএমএস পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে। প্রথমে ASI User ID এবং পরে ASI Yes PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বয়সসীমা ও বেতন

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। প্রশিক্ষণকালীন সরকারি বিধি অনুযায়ী ভাতা প্রদান করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিয়োগ প্রক্রিয়া

আবেদন ও প্রাথমিক ফি পরিশোধের পর প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিং ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে। উত্তীর্ণদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার জন্য পুনরায় আবেদন করতে হবে (ফি ১১২ টাকা)। এরপর কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সব ধাপের ফলাফলের ভিত্তিতে কোটা পদ্ধতি অনুসরণ করে প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে এবং শেষে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে।

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময়সূচি

  • ১৮-২০ জুন: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা।
  • ২১-২৩ জুন: সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী।
  • ২৪-২৬ জুন: নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান।
  • ২৭-২৯ জুন: নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল।

প্রতিদিন সকাল ৮টা থেকে পরীক্ষা শুরু হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০টা। আবেদন শেষ: ২৭ মে ২০২৬, রাত ১১:৫৯টা। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা–সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.police.gov.bd/), ভেরিফাইড ফেসবুক পেজসহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।