দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, 'দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো।'

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। এক সাংবাদিক দেশে জঙ্গি উত্থান ও বিমানবন্দরে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'আমি আপনাদের প্রশ্ন বুঝতে পেরেছি, কিন্তু আমি ওই শব্দকে রিকগনাইজ করি না। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে—পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে। র‍্যাডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে—এগুলো আমরা ইউজড টু, এগুলো থাকে। কিন্তু সে বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই-ই।'

তিনি আরও বলেন, 'আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্য

এদিকে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে জঙ্গি রয়েছে এবং সরকার এই তৎপরতা 'শূন্যের কোঠায়' নামিয়ে আনার চেষ্টা করবে। তিনি বলেন, 'প্রথম কথা হচ্ছে—সরকারের কাছে কতখানি তথ্য আছে, এটা বলা যাবে না। এটা একটা সেনসিটিভ তথ্য। এ তথ্যটা গোপন থাকবে। কিন্তু যেটুকু তথ্য সরকার জানিয়েছে- এটা ফ্যাক্ট; বাংলাদেশে জঙ্গি আছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি দুটি চরম অবস্থার কথা উল্লেখ করে বলেন, 'আগের সরকারের (আওয়ামী লীগ) সময় জঙ্গি সমস্যাকে যে স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন। অন্যদিকে, ইন্টেরিম সরকারের সময় কেউ কেউ বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম। এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি- জঙ্গিবাদ ছিল, আছে। সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই।'

তিনি আরও বলেন, 'দেড় বছর ইন্টেরিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। এই সরকার এগুলো কমব্যাট করবে। জনগণকে এটুকু বলতে চাই—এই ঝুঁকি এমন নয় যে এটার জন্য ভয় পেতে হবে। কিন্তু আমরা যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করি, ওটার চিকিৎসা হবে না। সো ইটস দেওয়ার, আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করব।'

নিরাপত্তা জোরদার

এর আগে, গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর এক সতর্কবার্তায় জানায়, 'নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা' জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে। এরপর দেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে।