সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু
সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের সাতকানিয়া অংশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার বেগম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়েই চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে সাতকানিয়া-বাঁশখালী সড়কসংলগ্ন রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়েন তিনি।

নিহতের পরিচয়

নিহত নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি কয়েক দিন আগে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

নিহতের ছোট বোন শাহিন আক্তার জানান, নুরুন্নাহার বেগম বাকপ্রতিবন্ধী ছিলেন। বয়সজনিত কারণে তিনি কমও শুনতেন। বুধবার ভোরে ঘুম থেকে উঠে হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রেল কর্তৃপক্ষের বক্তব্য

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মংইউ মারমা বলেন, সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস সাতকানিয়া স্টেশন অতিক্রমকালে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

পুলিশের অবস্থান

সাতকানিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। তবে লাশ উদ্ধার ও পরবর্তী আইনগত কার্যক্রম রেলওয়ে পুলিশ (জিআরপি) সম্পন্ন করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ