টেকনাফে কোটি টাকার জালনোটসহ দুই যুবক আটক
টেকনাফে কোটি টাকার জালনোটসহ দুই যুবক আটক

কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার জালনোটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিনের ছেলে নাজমুল (২৮) এবং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আবুল কালামের ছেলে আজিজুর রহমান (৩০)।

অভিযানের বিবরণ

রোববার (২৪ মে) বিকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মুবাশ্বির নাকীব জানান, ঈদুল আজহাকে সামনে রেখে জালনোট তৈরি চক্রের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন একটি বাড়িতে জালনোট তৈরি করছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে রোববার দুপুরে তাদের আস্তানায় অভিযান চালিয়ে কোটি টাকার জালনোট ও টাকা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়। নাজমুল ফেরিওয়ালার ছদ্মবেশে এই কার্যক্রম চালাতেন বলেও জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধারকৃত সামগ্রী

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে আট হাজার টাকা মূল্যের আসল বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাদের আস্তানা থেকে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টিং মেশিন ও কাগজপত্র জব্দ করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ