রাজধানীর মুগদা থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার, সাত টুকরা
মুগদা থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার, সাত টুকরা

রাজধানীর মুগদার মান্ডা প্রথম গলি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন অজ্ঞাত (পুরুষ) এক ব্যক্তির সাত টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) বিকালে এই মরদেহ উদ্ধার করা হয়। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিকালে মান্ডা আব্দুল গনি রোডের একটি বাড়ির সামনে বেজমেন্টের নিচ থেকে পলিথিনে মোড়ানো অর্ধগলিত সাত টুকরা মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক ধারণা

এসআই আবু রায়হান আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যা করে মরদেহ সাত টুকরা করে ফেলে রেখে গেছে। মরদেহের পরিচয় শনাক্ত করতে তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ