জুলাই-আগস্টের গণ-আন্দোলনে মধ্যবিত্ত শ্রেণির অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন, “মধ্যবিত্তের অংশগ্রহণ ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘শাপলা’ হত।” শুক্রবার (১৯ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা ও মধ্যবিত্তের ভূমিকা নিয়ে এই পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।
মধ্যবিত্ত প্রশ্ন ও বিপ্লবের স্তর
মাহফুজ আলমের ফেসবুক পোস্টে লেখেন, “মধ্যবিত্ত প্রশ্ন (কালচার ও পলিটিকাল ইকনমি) জুলাই-পন্থিরা মোকাবিলা করতে পারেন নাই। বিপ্লব-রূপান্তরের ‘স্তর’ না বুঝে ‘মুরব্বিদের’ উসকানিতে পড়ে তারা ঢাকা শহর-মফস্বলকে ধীরে ধীরে নিজেদের জন্য মিত্রহীন করেছেন। সেইসব মুরব্বিরা ভালো আছেন।
“মধ্যবিত্তের অংশগ্রহণ ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘শাপলা’ হতো।
জাতীয়তাবাদের প্রসঙ্গ
“বাঙ্গালি জাতীয়তাবাদই এখন পর্যন্ত মধ্যবিত্ত প্রশ্ন মোকাবিলা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদও ব্যর্থ হয়েছে। ১৬ বছরের ফ্যাসিবাদ প্রমাণ। এখনও সময় আছে ম্যাক্সিমাম মিত্রতা তৈরি করে জুলাইয়ের রাষ্ট্রকল্পকে প্রধান করে তোলার।”



