ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত মাহিন শেখ (১৪) পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের নয়ন শেখের ছেলে। সে ব্রাজিলের একজন সমর্থক ছিল।

ঘটনার বিবরণ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাড়ির পাশের একটি আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে মাহিন গাছে ওঠে। এ সময় তার চাচাতো ভাই ফাহিম নিচে অবস্থান করছিল। পতাকা টাঙানোর সময় কাঁচা বাঁশটি একপাশে হেলে পড়ে আমগাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে যায়। এতে মাহিন বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে নিচে থাকা ফাহিমের চিৎকারে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মাহিনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

প্রতিক্রিয়া

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই রায়হান শেখ বলেন, মাহিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ