এনসিপি থেকে আসা ১৭ জন নিয়ে গণসংহতি আন্দোলনের রাঙ্গামাটি কমিটি গঠন
এনসিপি থেকে আসা ১৭ জন নিয়ে গণসংহতি আন্দোলনের কমিটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে আসা ১৭ জনকে নিয়ে গণসংহতি আন্দোলনের রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির নেতৃত্ব

কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন উজ্জ্বল চাকমা এবং সদস্য সচিব হিসেবে দিবাকর চাকমা। এই দুজনসহ কমিটির মোট ১৭ জন সদস্যই সম্প্রতি এনসিপির রাঙ্গামাটি জেলার বিভিন্ন পদ ছেড়ে গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছেন।

যুগ্ম পদে নিয়োগ

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএস কলিন্স চাকমা ও পবন বিকাশ চাকমা এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন দুনয়ন চাকমা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সদস্য তালিকা

সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন অনিল কুমার চাকমা, পুলক চাকমা, সাগরিকা চাকমা, বীর সিংহ চাকমা, মীর শাহ আলম চৌধুরী, সুনীল বিকাশ চাকমা, দর্পণ ত্রিপুরা, সৌজ চাকমা, চন্দ্র লাল চাকমা, সোলায়মান মিয়া আকাশ, সুমন বড়ুয়া, উচাপ্রু মারমা, পূর্ণ বিকাশ চাকমা, চিরঞ্জীব চাকমা, সুনিতা চাকমা, মনমিতা চাকমা, সুরেন্দ্রলাল চাকমা, সজীব ভট্টাচার্য, বিপ্লব চাকমা এবং অচিন্ত্য চাকমা।

আহ্বায়কের বক্তব্য

আহ্বায়ক উজ্জ্বল চাকমা জানান, গত ৫ মে রাঙ্গামাটি জেলায় কর্মিসভা অনুষ্ঠিত হয় এবং এরপরই আহ্বায়ক কমিটি প্রকাশ করা হলো। দলের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে বলেও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন সংগঠনে যোগ দেওয়ার কারণ জানাতে গিয়ে উজ্জ্বল চাকমা বলেন, 'আমরা অনেক আশা-ভরসা নিয়ে গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছি। জনগণের অধিকার নিয়ে কাজ করতে চাই। গণসংহতি আন্দোলনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা আশাবাদী, ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে পারব।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ