রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতা কুপিয়ে জখম
রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতা কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে কাঞ্চন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাতে উপজেলার বিরাব বাজারে একটি বিচার সালিশ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনা

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য ও পূর্বশত্রুতার জের ধরে গত ১৭ মে স্থানীয় যুবদল নেতা কাউসার আহমেদ ও তার লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে ২ নম্বর ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। ৮-১০ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছেনি, ছুরি, এসএস পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা এ হামলা চালায়। এ সময় ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তাদের বাধা দেন। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত ১৮ মে রাতে বিরাব বাজারে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে উভয়েই উভয়ের পক্ষে বক্তব্য তুলে ধরেন। একপর্যায়ে কাওসার আহমেদের সমর্থিতরা উত্তেজিত হয়ে সালিশ বৈঠকে হামলা চালায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতের অবস্থা

হামলাকারীরা কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোজাম্মেল হককে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের বক্তব্য

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোজাম্মেল হকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ