সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত
সিলেটে ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত

সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানার কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, কোতোয়ালি থানার একটি টিম এলাকায় এক সন্দেহভাজন ছিনতাইকারীকে তাড়া করছিল। এ সময় পাশেই থাকা র্যাব সদস্য ইমন আচার্য ছিনতাইকারীকে ধরে ফেলেন। কিন্তু ছিনতাইকারী তার বাঁ পাশের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার

পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। ঘটনায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম জানান, পুলিশের তাড়া খেয়ে ছিনতাইকারী পালানোর চেষ্টা করলে র্যাব সদস্য তাকে ধরে ফেলেন। এ সময়ই ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে।

মৃত্যুর কারণ

র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত ইমন আচার্যকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ